Posts

কী দেখে কিনবেন ওয়াশিং মেশিন?

Image
অল্প সময়ে অনেক কাপড় এক সঙ্গে পরিষ্কার করা যায় বলে বর্তমান কর্মব্যস্ত জীবনে বেড়েছে ওয়াশিং মেশিনের চাহিদা। এক সময় সৌখিন পণ্যের তালিকায় থাকলেও বর্তমানে ওয়াশিং মেশিনকে প্রয়োজনীয় পণ্য বলে গণ্য করা হয়। মানুষের চাহিদা ও বাজেটের কথা বিবেচনা করে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে প্রতিবছরই বাজারে আনছে আধুনিক প্রযুক্তির ওয়াশিং মেশিন। এ নানা মাপের, দামের ও ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের ভিড়ে কোন ওয়াশিং মেশনটি নিজের জন্য উপযুক্ত তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে কোন ফিচার ও সুবিধা দেখে ওয়াশিং মেশিন কেনা উচিত তা নিয়ে বেশিরভাগ নতুন ক্রেতার ধারণা কম থাকায় বাজার ঘুরে সঠিক ওয়াশিং মেশিন বাছাই করা নিয়ে তারা সমস্যায় পড়েন।   ওয়াশিং মেশিন এমন একটি ইলেকট্রনিক্স পণ্য যা আপনি বার বার কিনবেন না। তাই কেনার সময় ওয়াশিং মেশিনটি সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত ও দীর্ঘস্থায়ী হবে কিনা এ ব্যাপারে লক্ষ্য রাখা বাঞ্চনীয়। এছাড়া মাস শেষে ইলেকট্রিক বিল নিয়ে যাতে চিন্তায় পড়তে না হয় সেজন্য ওয়াশিং মেশিনটি বিদ্যুৎ সাশ্রয়ী কিনা সে ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে।   প্রযুক্তি, ফিচার ও দাম...

ওয়াশিং মেশিন দীর্ঘ দিন ভাল রাখতে চান?

Image
হাতে কাপড় কাচার আর অভ্যেস কোনও বাড়িতেই নেই। সেটা যাতে ব্যাহত না হয় তার জন্য ওয়াশিং মেশিন ঠিক রাখতে হবে তো! সপ্তাহশেষে ময়লা জামাকাপড় যতই জমুক না কেন, মুশকিল আসান ওয়াশিং মেশিন তো রয়েছেই! এ ছাড়া এখন আবার অতিমারির সময়, রাস্তায় কোনও জামা পরে বেরলে বাড়িতে ফিরে সেটা না কেচে আলমারিতে তোলা যাবে না। তাই কাচাকুচির পরিমাণ আগের চেয়ে একটু বেশিই বেড়ে গিয়েছে। এই অতিরিক্ত ব্যবহারেও যাতে ওয়াশিং মেশিন ভাল থাকে, তাই ঠিক মতো যত্ন নেওয়া দরকার বাথরুমে ওয়াশিং মেশিন রাখবেন না ওয়াশিং মেশিনের দীর্ঘায়ু কামনা করলে বাথরুমে ওয়াশিং মেশিন একেবারেই রাখবেন না। জলের ছিটে কিংবা বাষ্প ওয়াশিং মেশিনের স্থায়িত্ব কমায়। খর জল ব্যবহার করবেন না প্রচুর পরিমাণে খনিজ লবণ ও মিনারেল থাকে মাটির অনেক ভিতর থেকে আসা এই জলে, এই খর জল ব্যবহার করবেন না। এতে সাবানের ফেনা ঠিক মতো হয় না, কাপড় পরিষ্কারও হয় না। এটি ওয়াশিং মেশিনের ক্ষতি করে। প্রয়োজনে খরজলের ছাঁকনি লাগাতে পারেন। কাপড়ের ভিতরকার জিনিস বার করে নিন কাপড়ের ভিতরে অনেক সময় পয়সা, চাবি এমনকি ফোনও থেকে যায়। এই সব জিনিস সমেত প্যান্ট বা ব্যাগ আমরা না খেয়াল করেই কাচতে দিয়ে দিই, এতে ওয়া...

ওয়াশিং মেশিন পরিষ্কার করার সহজ উপায়

Image
 শীতে কাঁপছে দেশ। এ সময়ে হাতে কাপড় ধোয়া বেশ কঠিন একটি কাজ, আর শীতে অনেকেই কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকেন।  কিন্তু ওয়াশিং মেশিন শুধু ব্যবহার করলেই হবে না, এটি নিয়মিত পরিষ্কার রাখাটাও গুরুত্বপূর্ণ। কেননা ওয়াশিং মেশিনের উষ্ণ এবং আর্দ্র পরিবেশ সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যার ফলে কাপড়ে গন্ধ হয় এবং জীবাণু থাকতে পারে। এ ছাড়াও, পরিষ্কার করা না হলে ওয়াশিং মেশিনের ইনলেট ফিল্টার আটকে যেতে পারে, যা পর্যাপ্ত পানি সরবরাহে বাঁধা সৃষ্টি করে এবং ওয়াশিং মেশিনের কার্যকারিতা কমে যায়। এক্ষেত্রে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কল করা হয়তো সহজ সমাধান মনে হতে পারে, তবে ঘন ঘন এমন প্রয়োজনীয়তা দেখা দিলে তা বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়াবে এবং এক প্রকার অসুবিধায় পরিণত হবে। যেভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে বাড়িতে বসে নিজেই নিজের ওয়াশিং মেশিনটি পরিষ্কার করে মেশিন ও জামাকাপড় পরিচ্ছন্ন ও গন্ধমুক্ত রাখতে পারবেন চলুন তা জেনে নেয়া যাক।  ধাপ ১: হট সাইকেল চালানো ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের জন্য, অবশিষ্ট ডিটারজেন্ট থেকে পরিত্রাণ পেতে খালি মেশিনের মধ্যে একটি হট সাইকেল চালু করুন, আর এরপর গন্ধ থেকে মুক্ত...